নজর বিডি

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসীদের শান্ত থাকতে এবং যেকোনো ধরনের গুজব এড়িয়ে চলতে বলা হয়েছে। সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল কোনো ছবি, ভিডিও আপলোড বা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া বিতর্কিত কোনো সংবাদে লাইক বা কমেন্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্টের কাছ থেকে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের জন্য নিচের হটলাইন নম্বরগুলো খোলা রাখা হয়েছে:

বিভাগ হটলাইন নম্বর
কূটনৈতিক উইং ৮০০১০০০১২৪
শ্রম কল্যাণ উইং ৮০০১০০০১২৫
পাসপোর্ট ও কনস্যুলার সেবা ৮০০১০০০১২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসীদের শান্ত থাকতে এবং যেকোনো ধরনের গুজব এড়িয়ে চলতে বলা হয়েছে। সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল কোনো ছবি, ভিডিও আপলোড বা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া বিতর্কিত কোনো সংবাদে লাইক বা কমেন্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্টের কাছ থেকে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের জন্য নিচের হটলাইন নম্বরগুলো খোলা রাখা হয়েছে:

বিভাগ হটলাইন নম্বর
কূটনৈতিক উইং ৮০০১০০০১২৪
শ্রম কল্যাণ উইং ৮০০১০০০১২৫
পাসপোর্ট ও কনস্যুলার সেবা ৮০০১০০০১২৬

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত