নজর বিডি

আজ রাতে ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর

দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসছেন মা‌র্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের সফরে আজ মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকা পৌঁছাবেন। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটিই বাংলাদেশে প্রথম কোনো উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর।

বর্তমানে দিল্লি সফরে থাকা পল কাপুর সেখান থেকেই আজ রাতে সরাসরি ঢাকায় অবতরণ করবেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক বৈঠক করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, পল কাপুরের এই সফরটি রাজনৈতিক হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া আলোচনার টেবিলে থাকবে: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক জোরদার। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং নিরাপত্তা সহযোগিতা। মিয়ানমার ও রোহিঙ্গা সংকট মোকাবিলা। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও আঞ্চলিক ইস্যু। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ রক্ষা।

সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ বুধবার (৪ মার্চ) পল কাপুর একাধারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক করবেন। ওইদিন সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের অংশীদারিত্বকে আরও সুসংহত করা এবং নতুন সরকারের সঙ্গে কাজের ক্ষেত্র প্রসারিত করা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আজ রাতে ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত