নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মুকসুদপুর-কাশিয়ানীতে সংরক্ষিত মহিলা আসনে এমপি পদপ্রার্থী তুষাণ আফরোজা

 তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দুর্দিনে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা মহিলা দল-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুকসুদপুর-কাশিয়ানী

গোপালগঞ্জের মুকসুদপুর-কাশিয়ানী এলাকার পরিচিত মুখ ও রাজপথের লড়াকু নেত্রী তুষাণ আফরোজা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেত্রী দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে সাহসী নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তুষাণ আফরোজা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চরপদ্মবিলা গ্রামের আব্দুল হান্নান শেখ ও রাশিদা বেগম দম্পতির কন্যা। শিক্ষাজীবনে তিনি বিএসএস ডিগ্রি অর্জন করেন এবং ছাত্রজীবন থেকেই সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখেন।

[caption id="attachment_23113" align="alignnone" width="264"] ছবি: নজরবিডি.কম[/caption]

স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার নির্ভীক অংশগ্রহণ তাকে একজন ত্যাগী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনীতির পাশাপাশি মানবিক কাজেও তুষাণ আফরোজার রয়েছে উজ্জ্বল ভূমিকা: করোনা মোকাবিলা ২০১৯ সালে হেলথ সেবিকা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন প্রদানে সক্রিয় ভূমিকা পালন করেন। শীতবস্ত্র বিতরণ গত পাঁচ বছর ধরে প্রতি শীত মৌসুমে তিনি নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। অধিকার রক্ষা শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষের অধিকার আদায়ে তিনি বিভিন্ন সময়ে রাজপথে সোচ্চার থেকেছেন।

[caption id="attachment_23115" align="alignnone" width="298"] ছবি: নজরবিডি.কম[/caption]

দলীয় নেতাকর্মীদের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কঠিন সময়ে নির্যাতন-নিপীড়ন সহ্য করেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। মুকসুদপুর-কাশিয়ানীর সাধারণ মানুষের মতে, সংরক্ষিত মহিলা আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে নারী অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

[caption id="attachment_23114" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

এ বিষয়ে তুষাণ আফরোজা বলেন “আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং থাকবো। সংরক্ষিত মহিলা আসনে সুযোগ পেলে মুকসুদপুর-কাশিয়ানীর সার্বিক উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবো।”

নজর বিডি ডটকম-এর পক্ষ থেকে এই নেত্রীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুর-কাশিয়ানীতে সংরক্ষিত মহিলা আসনে এমপি পদপ্রার্থী তুষাণ আফরোজা

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত