নজর বিডি

কি হয়েছিলো ইরা'র সাথে?

কি হয়েছিলো ইরা'র সাথে?
পরিকল্পিত হামলার অভিযোগে

৪৫ বছর বয়সী বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের এক শিশুকে হত্যার অভিযোগে ৪৫ বছর বয়সী বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতিবেশী মনির হোসেনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে মনিরের মেয়ে ইরা মনিকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।   মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, পারিবারিক কলহের প্রতিশোধ নিতেই শিশুটিকে টার্গেট করা হয়। পুলিশ বলছে, ঘটনার দিন সকালে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে বের করে আনেন বাবু শেখ। পরে কুমিরা থেকে বাসে করে তাকে সীতাকুণ্ডে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়ি এলাকায় নেওয়া হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি নির্জন স্থানে শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে এবং বিষয়টি জানিয়ে দেওয়ার আশঙ্কা দেখা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় শিশুটি জঙ্গল পেরিয়ে বোটানিক্যাল গার্ডেনের নির্মাণাধীন সড়কের দিকে এলে সেখানে কর্মরত শ্রমিকরা তাকে দেখতে পান। তারা দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়। নিহত ইরা মনি ছোট কুমিরা মাস্টারপাড়ার বাসিন্দা। তার বাবা মনিরুল ইসলাম পেশায় টমটমচালক। ইরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার দুপুরে সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা পাহাড়ি এলাকায় গলা কাটা অবস্থায় শিশুটিকে দেখতে পান। সে নিজেই হেঁটে তাদের কাছে পৌঁছায় বলে জানা গেছে। ঘটনার পর মঙ্গলবার সকালে উপজেলার কুমিরার কাজীপাড়া এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রামের বাড়ি গাইবান্ধায় হলেও তিনি কুমিরায় মনিরের বাড়ির পাশেই বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের দেওয়া তথ্যমতে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এছাড়া ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কি হয়েছিলো ইরা'র সাথে?

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত