নজর বিডি

কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) এর গ্র্যান্ত ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, কেবল হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে এবং এর হুকুমের প্রতিফলন ঘটাতে হবে।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২)-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী তার বক্তব্যে বলেন, "সবকিছুর মালিক আল্লাহ। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, তিনি তত বেশি রহমত দান করবেন।" বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে জাতিকে মুক্তি দিয়েছেন এবং কুদরতিভাবে তাদের ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন।

কোরআন শিক্ষায় কওমি মাদ্রাসাগুলোর ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, এদেশের মাদ্রাসাগুলো কোরআনের আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সংগঠিত ও সহযোগিতা করা প্রয়োজন। পবিত্র রমজান মাসকে রহমত ও বরকতের মাস উল্লেখ করে এই সময়ে এমন আয়োজন করার জন্য তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে কায়কোবাদ বলেন তিনি সংবিধানে 'বিসমিল্লাহির রহমানির রহিম' সংযোজন করেছিলেন। আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের বিষয়টি সংবিধানে সন্নিবেশ করেন। ওআইসি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। তিনি আরও যোগ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও আলেম-ওলামাদের সাথে সুসম্পর্ক রেখে সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক হাফেজ মাওলানা আহমদ বিন ইউসুফ আযহারী।

চারটি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ২৫ বছর বয়সী হাফেজ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত