নজর বিডি

খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

সারাদেশে খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে পানি প্রবাহ নিশ্চিত করা এবং খাল পুনরুদ্ধারের কাজ চালানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকার খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, "খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। কোনোভাবেই খাল দখল করে রাখা যাবে না। সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন।" তিনি আরও স্পষ্ট করে বলেন, যদি কেউ অবৈধ দখলদারদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাকেও আইনের আওতায় আনা হবে।

খাল যেন পুনরায় দখল বা ভরাট না হয়, সেজন্য সরকারের বিশেষ পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, "খাল পুনরুদ্ধারের পর এর দুপাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ওয়াকওয়ে হয়ে গেলে ভবিষ্যতে আর কেউ নতুন করে খাল দখলের সুযোগ পাবে না।"

খালের রক্ষণাবেক্ষণ ও তদারকির বিষয়ে তিনি উল্লেখ করেন যে, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সারাদেশে খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে পানি প্রবাহ নিশ্চিত করা এবং খাল পুনরুদ্ধারের কাজ চালানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকার খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, "খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। কোনোভাবেই খাল দখল করে রাখা যাবে না। সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন।" তিনি আরও স্পষ্ট করে বলেন, যদি কেউ অবৈধ দখলদারদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাকেও আইনের আওতায় আনা হবে।

খাল যেন পুনরায় দখল বা ভরাট না হয়, সেজন্য সরকারের বিশেষ পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, "খাল পুনরুদ্ধারের পর এর দুপাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ওয়াকওয়ে হয়ে গেলে ভবিষ্যতে আর কেউ নতুন করে খাল দখলের সুযোগ পাবে না।"

খালের রক্ষণাবেক্ষণ ও তদারকির বিষয়ে তিনি উল্লেখ করেন যে, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত