নজর বিডি

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত চীফ হুইপ ও হুইপরা

জাতীয় সংসদের নবনির্বাচিত চীফ হুইপ ও হুইপরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রবিবার সকালে চীফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

শ্রদ্ধা নিবেদন শেষে চীফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমান জাতীয় সংসদ হবে প্রাণবন্ত। বিরোধী দলকে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে, তাই জনগণই সকল ক্ষমতার উৎস।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত চীফ হুইপ ও হুইপরা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

জাতীয় সংসদের নবনির্বাচিত চীফ হুইপ ও হুইপরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রবিবার সকালে চীফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

শ্রদ্ধা নিবেদন শেষে চীফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমান জাতীয় সংসদ হবে প্রাণবন্ত। বিরোধী দলকে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে, তাই জনগণই সকল ক্ষমতার উৎস।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত