নজর বিডি

কাশিয়ানী প্রেসক্লাবে অনিয়মের অভিযোগ, পদত্যাগ চার সাংবাদিকের

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে একযোগে চারজন সাংবাদিক পদত্যাগ করেছেন।   রোববার (৮ মার্চ) সকালে তারা কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ পান্নু শিকদারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী চার সাংবাদিক হলেন—২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আম্মার মিয়া (অসীম) ও মোঃ জামাল শেখ, নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে. এম. আহসান হাবিব দুলাল এবং মহিলা বিষয়ক সম্পাদক ইরিন জামান ইরা। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন, পক্ষপাতিত্বমূলক আচরণ, সদস্যদের অবমূল্যায়ন, এজেন্ডাবিহীন সিদ্ধান্ত জোরপূর্বক বাস্তবায়ন, ক্ষমতা কুক্ষিগত করা এবং চরম স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়ম ও অসঙ্গতি দীর্ঘদিন ধরে চলে আসছে। ক্লাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে পদত্যাগকারী সাংবাদিক মোঃ জামাল শেখ বলেন, “দীর্ঘদিন ধরে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতির একক স্বেচ্ছাচারিতার কারণে প্রেসক্লাবের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম ও অপকর্মের প্রতিবাদ জানাতেই আমরা প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কাশিয়ানী প্রেসক্লাবে অনিয়মের অভিযোগ, পদত্যাগ চার সাংবাদিকের

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে একযোগে চারজন সাংবাদিক পদত্যাগ করেছেন।   রোববার (৮ মার্চ) সকালে তারা কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ পান্নু শিকদারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী চার সাংবাদিক হলেন—২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আম্মার মিয়া (অসীম) ও মোঃ জামাল শেখ, নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে. এম. আহসান হাবিব দুলাল এবং মহিলা বিষয়ক সম্পাদক ইরিন জামান ইরা। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন, পক্ষপাতিত্বমূলক আচরণ, সদস্যদের অবমূল্যায়ন, এজেন্ডাবিহীন সিদ্ধান্ত জোরপূর্বক বাস্তবায়ন, ক্ষমতা কুক্ষিগত করা এবং চরম স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়ম ও অসঙ্গতি দীর্ঘদিন ধরে চলে আসছে। ক্লাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে পদত্যাগকারী সাংবাদিক মোঃ জামাল শেখ বলেন, “দীর্ঘদিন ধরে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতির একক স্বেচ্ছাচারিতার কারণে প্রেসক্লাবের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম ও অপকর্মের প্রতিবাদ জানাতেই আমরা প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছি।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত