নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্ররিতক্ষা বাহিনী। আজ সোমবার ভোরের দিকে মোজতবার নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির সরাসরি নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

সোমবার ভোরের দিকে ইসরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটিই ইরানের পক্ষ থেকে নতুন নেতৃত্বের অধীনে প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরইবি-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, “(নতুন) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে সোমবার ভোরের দিকে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।”

আইআরইবি তাদের সম্প্রচারে একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রদর্শন করে যার গায়ে লেখা ছিল, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা’।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর প্রথম দিনই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর ৯ দিনের মাথায় প্রভাবশালী সংস্থা ‘দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তার ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। ইরানের শাসনতান্ত্রিক কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ নেতাই দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্ররিতক্ষা বাহিনী। আজ সোমবার ভোরের দিকে মোজতবার নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির সরাসরি নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

সোমবার ভোরের দিকে ইসরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটিই ইরানের পক্ষ থেকে নতুন নেতৃত্বের অধীনে প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরইবি-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, “(নতুন) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে সোমবার ভোরের দিকে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।”

আইআরইবি তাদের সম্প্রচারে একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রদর্শন করে যার গায়ে লেখা ছিল, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা’।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর প্রথম দিনই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর ৯ দিনের মাথায় প্রভাবশালী সংস্থা ‘দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তার ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। ইরানের শাসনতান্ত্রিক কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ নেতাই দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত