নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ 

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত 'রাসেল অ্যাপারেলস লিমিটেড' কারখানার শ্রমিকরা এই কর্মসূচী পালন করেন।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিকদের অভিযোগ, সাধারণত মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি। এছাড়া অন্যান্য কারখানায় ঈদ বোনাস দেওয়া শুরু হলেও রাসেল অ্যাপারেলসের ১ হাজার ৬৫০ জন শ্রমিক এখনো তা পাননি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতন অগ্রিম দেওয়ার দাবিতে তারা সড়কে নামেন।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যে এবং ঈদ বোনাস ১৫ মার্চের মধ্যে পরিশোধ করা হবে। তবে মার্চ মাসের অগ্রিম বেতনের বিষয়ে তারা অপারগতা প্রকাশ করেছেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকরা তাদের দাবিদাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের যৌথ আলোচনার পর সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত