নজর বিডি

নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী পারবিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ফ্যামিলি কার্ডটি তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নিজ হাতে কার্ড হস্তান্তরের মাধ্যমে প্রকল্পের সূচনা করেন। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রীসহ উপস্থিত সকলে করতালির মাধ্যমে সংগীতে একাত্মতা প্রকাশ করেন। এই ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাভোগী নারীরা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক সুবিধাভোগী নারী বলেন, "আমরা জীবনেও কল্পনা করিনি এমন কার্ড পাবো। প্রধানমন্ত্রী গরিবের পাশে দাঁড়িয়েছেন, আমরা মন থেকে তাঁর জন্য দোয়া করি।"

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ। সরকারের এই উদ্যোগটি তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী পারবিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ফ্যামিলি কার্ডটি তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নিজ হাতে কার্ড হস্তান্তরের মাধ্যমে প্রকল্পের সূচনা করেন। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রীসহ উপস্থিত সকলে করতালির মাধ্যমে সংগীতে একাত্মতা প্রকাশ করেন। এই ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাভোগী নারীরা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক সুবিধাভোগী নারী বলেন, "আমরা জীবনেও কল্পনা করিনি এমন কার্ড পাবো। প্রধানমন্ত্রী গরিবের পাশে দাঁড়িয়েছেন, আমরা মন থেকে তাঁর জন্য দোয়া করি।"

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ। সরকারের এই উদ্যোগটি তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত