নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বিশাল বাগাড়

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকায় যমুনা নদীতে জেলের বড়শিতে ১০৫ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মাছটি ধরা পড়ে।

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে জেলের বড়শিতে ১০৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহড়াবাড়ী গ্রামের মাঝি রঞ্জুন চৌধুরী তার ছেলেকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো যমুনা নদীতে মাছ ধরতে যান। সকালে তাদের হাজারি বড়শিতে এই বিশাল বাগাড়টি আটকে যায়। মাছটি নদীর ঘাটে নিয়ে আসার পর বিশাল আকৃতির মাছ দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পরে স্থানীয় চুনিয়াপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা মিলে ১ লাখ ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। স্থানীয় বাসিন্দা মাওলানা মাহমুদুল হাসান ও চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল জানান, যমুনা নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ার ঘটনা বিরল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাছটি কেনার পর তা কেটে এলাকাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বিশাল বাগাড়

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকায় যমুনা নদীতে জেলের বড়শিতে ১০৫ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মাছটি ধরা পড়ে।

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে জেলের বড়শিতে ১০৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহড়াবাড়ী গ্রামের মাঝি রঞ্জুন চৌধুরী তার ছেলেকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো যমুনা নদীতে মাছ ধরতে যান। সকালে তাদের হাজারি বড়শিতে এই বিশাল বাগাড়টি আটকে যায়। মাছটি নদীর ঘাটে নিয়ে আসার পর বিশাল আকৃতির মাছ দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পরে স্থানীয় চুনিয়াপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা মিলে ১ লাখ ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। স্থানীয় বাসিন্দা মাওলানা মাহমুদুল হাসান ও চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল জানান, যমুনা নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ার ঘটনা বিরল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাছটি কেনার পর তা কেটে এলাকাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত