ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশন নির্বিঘ্ন রাখতে এবং শেরেবাংলা নগর সংলগ্ন সংসদ ভবন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এই আদেশ জারি করেন। আজ রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদ অধিবেশন চলাকালীন পর্যন্ত তা বলবৎ থাকবে।
আদেশ অনুযায়ী, নির্দিষ্ট সীমানার মধ্যে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সব ধরনের অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য বহনও আইনত দণ্ডনীয় হবে।
সংসদ ভবনের চারপাশের রাস্তা ও গলিপথ ছাড়াও নিচের এলাকাগুলো এই আদেশের অন্তর্ভুক্ত থাকবে:
মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত। বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত সড়ক।শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরানো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত রোকেয়া সরণি থেকে পুরাতন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত। ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।
ডিএমপি জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরে অবস্থিত সব রাস্তা ও গলিপথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন