নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুরস্কে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে কিডনি রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। চক্রটি তুরস্কের একটি নামী প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে এই জালিয়াতি চালিয়ে আসছিল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব-৪-এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার কে. এন. রায় নিয়তি জানান, এই চক্রটি মূলত কিডনি রোগীদের টার্গেট করত। তুরস্কের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হুবহু নকল করে তারা রোগীদের বিশ্বাস অর্জন করত এবং বিদেশে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য এবং তাদের পরিচয় জানাতে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের (মিডিয়া ব্রিফিং) আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন