নজর বিডি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর এই অধিবেশন শুরু হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

অধিবেশনের শুরুতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্য শুরু করেন। তবে স্পিকারের আসন এখনো শূন্য থাকায় কে সভাপতিত্ব করবেন এবং নতুন স্পিকার-ডেপুটি স্পিকার হিসেবে কারা আসছেন, তা নিয়ে কৌতুহল বিরাজ করছে।

অধিবেশনের প্রথম দিনেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে স্পষ্ট মতভেদ পরিলক্ষিত হচ্ছে।

সরকারি দল (বিএনপি) গতকালের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু বিষয়ে 'নোট অব ডিসেন্ট' বা আপত্তি সহকারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন।

বিরোধী দল (জামায়াত ও এনসিপি) বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করছেন।

বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার সংস্কার নিয়ে দুই পক্ষের মধ্যে আদর্শিক ও কৌশলগত দূরত্ব তৈরি হয়েছে। আজকের অধিবেশন ও পরবর্তী কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বুধবারই সরকার ও বিরোধী দলের এমপিরা আলাদাভাবে সংসদীয় দলের বৈঠক করে তাদের দলীয় কৌশল নির্ধারণ করেছেন। দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের পর নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত