নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ডুমুরিয়ায় স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২৬ মার্চ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ডুমুরিয়া শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে ডুমুরিয়া থানার পুলিশ ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হবে।

খুলনা

খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সাবিতা সরকারের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।

সভায় জানানো হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রত্যুষে ডুমুরিয়া থানা পুলিশের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

 সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সমাবেশ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে বাদ জোহর সকল মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার ওসি মোঃ কামাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলাম মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায় এবং মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত