ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোরের দিকে এই হামলা চালানো হয়। এতে দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিপ্যাড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।
ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে হামলাটি ইরান থেকে সরাসরি চালানো হয়নি; বরং ইরাকে সক্রিয় ইরানপন্থি কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার পেছনে দায়ী থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। হামলায় কোনো প্রাণহানির খবরও এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো ক্রমাগত হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। গতকালই ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য 'লেভেল ফোর' সতর্কবার্তা জারি করেছিল দূতাবাস। সেই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মাথায় এই হামলার ঘটনা ঘটল।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন