শনিবার ভোর রাতে খুলনার জেলখানা খেয়া ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খুলনায় ভৈরব নদে নিখোঁজ হওয়ার তিনদিন পর রিক্সাচালক হানিফ শেখের (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৪ মার্চ) ভোররাতে খুলনার জেলখানা খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হানিফ শেখ নগরীর ৪ নম্বর ঘাট এলাকার আজিজ শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ শেখ পেশায় একজন রিক্সাচালক ছিলেন। তিনি সাধারণত রাতে রিক্সা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল করে বাড়ি ফিরতেন।
গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নদে গোসল করতে নেমে তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ উদ্ধার অভিযান চালালেও সেদিন তার কোনো সন্ধান মেলেনি।
আজ সেহরির পর স্থানীয়রা জেলখানা খেয়াঘাটে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌপুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নৌপুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলে নেমে স্রোতের টানে ডুবেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন