নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: রিশাদ রেজওয়ান

পৌরসভার উন্নয়নে সবার সহযোগিতা চাই।  কথাগুলো বলেছেন জামালপুর পৌর মেয়র  প্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান।

জামালপুর

আমি জনগণের শাসক হতে চাই না, সেবক হিসেবে কাজ করতে চাই। কোনো দল বা গোষ্ঠীর নয়, পৌরসভার সব নাগরিক সমানভাবে সেবা পাবেন। কোনো বৈষম্য হবে না। সবাইকে সঙ্গে নিয়ে পৌরসভাকে একটি পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত আদর্শ নগর হিসেবে গড়তে চাই।"

কথাগুলো বলেছেন জামালপুর পৌর সভার মেয়র প্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান। সম্প্রতি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি।

এদিকে, রিশাদ রেজওয়ানের নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর পৌরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন মোড়, হাট-বাজার এমনকি চায়ের দোকানেও এখন তাকে নিয়ে চলছে মূল আলোচনা। দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তিনি অনেক আগেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার নির্বাচনে অংশগ্রহণের খবরে অনেকেই একটি আধুনিক ও 'ডিজিটাল পৌরসভা'র স্বপ্ন দেখতে শুরু করেছেন।

পৌরসভার সমস্যা নিয়ে রিশাদ রেজওয়ান বলেন, "জামালপুর পৌরসভার প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারলে দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হবে। তবে নাগরিক সচেতনতা এবং সবার সহযোগিতা থাকলে যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব।" তিনি আরও বলেন, জয়ী হলে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে পৌরসভার উন্নয়নে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করবেন। তিনি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: রিশাদ রেজওয়ান

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত