নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

মুকসুদপুর ই-নামজারি সূচকে সাফল্য: গোপালগঞ্জে ১ম

গোপালগঞ্জে ১ম, ঢাকা বিভাগে ৫ম   মুকসুদপুর উপজেলায় ভূমি সেবা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। ই-নামজারি (অনলাইন মিউটেশন) কার্যক্রমে দক্ষতা ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে মুকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে ঢাকা বিভাগের ১০৮টি ভূমি অফিসের মধ্যে মুকসুদপুর উপজেলা ভূমি অফিস পঞ্চম স্থান লাভ করেছে। বর্তমানে উপজেলায় গড়ে মাত্র ৯ দিনের মধ্যেই ই-নামজারি আবেদন নিষ্পত্তি করা হচ্ছে, যা সেবাপ্রার্থীদের জন্য একটি বড় স্বস্তির বিষয়।
স্টাফ রিপোর্টার- গাজী মো: নিয়ামুল ইসলাম
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সার্কেল ভূমি অফিসে নিয়মিতভাবে মিউটেশনের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। তবে কিছুদিন আগে অনলাইন সিস্টেমে জটিলতার কারণে প্রায় তিন মাস সেবাপ্রার্থীরা নতুন করে আবেদন করতে পারেননি। এতে জমে থাকা আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে সেই জটিলতা কাটিয়ে উঠার পর একসঙ্গে প্রায় ১০ হাজারের মতো আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।   এই বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তি করতে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা, কানুনগো এবং অফিস সহকারীরা দিন-রাত পরিশ্রম করে সেবাপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করার চেষ্টা করছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফলেই মুকসুদপুর উপজেলা ই-নামজারি সূচকে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।   সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলায় বিভিন্ন ধরনের বিবিধ কেসের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কমে এসেছে। ফলে ভূমি সেবার কার্যক্রম এখন আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।   সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আরও অনেক উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা থাকলেও সীমাবদ্ধতার মধ্যেও যে অগ্রগতি সম্ভব হয়েছে, তাতেই তারা সন্তুষ্ট ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সাফল্যের জন্য তারা সকল সহকর্মীকে ধন্যবাদ জানান এবং উপজেলা বাসীর সহযোগিতা ও আস্থার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।   স্থানীয়দের মতে, ভূমি সেবা দ্রুত ও সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষ এখন আগের তুলনায় অনেক কম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং ভূমি সংক্রান্ত সেবায় আরও উন্নতি সাধিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুর ই-নামজারি সূচকে সাফল্য: গোপালগঞ্জে ১ম

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত