নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারাদেশে জ্বালানি তেল ক্রয়ে চলমান রেশনিং পদ্ধতি তুলে নিতে যাচ্ছে সরকার। এর ফলে সব ধরনের তেল ক্রয়ে আগের মতো আর কোনো বাধ্যবাধকতা থাকছে না।
শনিবার (১৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী জানান, আশা করা যাচ্ছে আগামীকাল রোববার (১৫ মার্চ) থেকেই জ্বালানি তেলে এই রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় গত ৬ মার্চ থেকে সারাদেশে যানবাহনে তেলের রেশনিং শুরু করেছিল সরকার। শুরুতে মোটরসাইকেলের জন্য দৈনিক ২ লিটার এবং বড় যানবাহনের জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা কিছুটা শিথিল করা হয়েছিল। এবার পরিস্থিতি বিবেচনায় পূর্ণাঙ্গভাবে রেশনিং তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন