জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এই প্রতীকগুলো বিতরণ করেন।
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে চূড়ান্তভাবে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের বরাদ্দকৃত প্রতীকগুলো হলো মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি): ধানের শীষ মো. মাসুদুর রহমান মাসুদ (জামায়াত): দাঁড়িপাল্লা মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী): কাঁচি
এই আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী থাকলেও শেষ মুহূর্তে দুইজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন: ১. আবু তালেব মো. সাইফুদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ২. আমিনুল ইসলাম বাদশা (স্বতন্ত্র)
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর আকস্মিক মৃত্যুজনিত কারণে ওই কেন্দ্রের নির্বাচন বাতিল করা হয়েছিল। পরবর্তী তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন