নজর বিডি
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
সাভারে কালাম মিয়া (৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পরে ওই দোকানির মরদেহের মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) 

সাভারে কালাম মিয়া (৩৫) নামে এক মুদি দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর পরিচয় গোপন করতে তার মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর সংলগ্ন একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কালাম মিয়া ফরিদপুর জেলার বোয়ালমারি থানার ডহরনগর গ্রামের সাইদ মিয়ার ছেলে। তিনি সাভারের মজিদপুর এলাকার ল্যাবজোন হাসপাতালের গলিতে মুদি ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে ওই এলাকাতেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে দোকান বন্ধ করার পর কালাম মিয়া আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। রোববার সকালে স্থানীয়রা পাশের মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ জানান নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা হত্যার পর মরদেহটির মুখমণ্ডল আগুনে পুড়িয়ে বিকৃত করে দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত