নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

জেলা প্রতিনিধি, নীলফামারী 

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সেখানে অবতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।

বিমানবন্দর থেকে তিনি বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

একই অনুষ্ঠান থেকে তিনি দেশের আরও ৫৪টি জেলার খাল খনন কর্মসূচির ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সৈয়দপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

জেলা প্রতিনিধি, নীলফামারী 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সেখানে অবতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।

বিমানবন্দর থেকে তিনি বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

একই অনুষ্ঠান থেকে তিনি দেশের আরও ৫৪টি জেলার খাল খনন কর্মসূচির ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সৈয়দপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত