জেলা প্রতিনিধি, ভোলা
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড পর্যন্ত ‘ফ্রি বাস সার্ভিস’ চালু করেছে জেলা পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ইলিশা লঞ্চঘাটে এক মতবিনিময় সভা শেষে এই সেবার উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
উদ্বোধনী সভায় পুলিশ সুপার নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সিএনজিচালিত অটোরিকশায় চালকের পাশে যাত্রী বসানো নিষিদ্ধ করা হয়েছে এবং তিনজনের বেশি যাত্রী বহন না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় রোধে মালিকপক্ষকে সতর্ক করা হয়।
জরুরি অসুস্থতায় যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য ‘ফ্রি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স’ সেবার ব্যবস্থা করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ ‘ইনলেয়ার ও আউটলেয়ার’ পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন পুলিশ সুপার। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে ‘বডি ওন ক্যামেরা’ ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
মতবিনিময় সভায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন