পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট থেকে নদীপথে ঘরমুখো মানুষের নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এদিন বিকেল ৩টার দিকে টার্মিনাল পরিদর্শনে এসে যাত্রীদের সুবিধার্থে ‘ট্রলি ও হুইলচেয়ার সার্ভিস’ উদ্বোধন করেন মন্ত্রী। তিনি জানান, যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “যাত্রীদের সাথে মানবিক ও দায়িত্বশীল আচরণ করবেন। আপনাদের সহযোগিতায় যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন।”
মন্ত্রী টার্মিনালের বিভিন্ন প্রবেশ পথ, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, যাত্রীসেবা কেন্দ্র এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি ঘরমুখো যাত্রীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। এসময় নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ রবিউল আলম বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত প্রস্তুতির ফলে যাত্রীরা ঢাকা ত্যাগ এবং পুনরায় ফিরে আসার সময় কোনো ভোগান্তির শিকার হবেন না।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন