পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হওয়ায় সিরাজগঞ্জ মহাসড়কে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। তবে যানবাহনের এই বাড়তি চাপ থাকলেও আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পর্যন্ত মহাসড়কের কোথাও বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি।
যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পাড়, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল এলাকায় সরেজমিনে দেখা গেছে, গাড়ির সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। তবে কোথাও স্থবিরতা নেই। ঢাকা থেকে ফেরা যাত্রী ও বাস চালকরা জানিয়েছেন, এবার রাস্তার ব্যবস্থাপনা ভালো হওয়ায় তারা যানজট ছাড়াই সিরাজগঞ্জ পার হতে পারছেন।
যমুনা সেতু সাইট অফিসের তথ্যমতে, গতকাল সোমবার (১৬ মার্চ) শেষ কর্মদিবসে সেতু দিয়ে রেকর্ড ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর আগের দিন রবিবার (১৫ মার্চ) পারাপার হয়েছিল ২৫ হাজার ৪৪০টি যানবাহন। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পারাপারের সংখ্যা বেড়েছে ১০ হাজার ২১৮টি।
মহাসড়কের উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩টি আন্ডারপাস খুলে দেওয়া এবং দ্রুত টোল আদায়ের কারণে এবার যানজট নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া যমুনা সেতু কর্তৃপক্ষ বিকল হওয়া গাড়ি দ্রুত সরাতে অতিরিক্ত রেসকিউ টিম প্রস্তুত রেখেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দীর্ঘ ছুটির কারণে চাপ বাড়লেও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে মহাসড়ক যানজটমুক্ত রাখতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন