সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে কেবল ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, সরকারি গণপরিবহন হিসেবে মানুষের দুর্ভোগ কমাতে ঈদের ছুটির অন্যান্য দিনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
শুধুমাত্র ঈদের দিনটিতে কার্যক্রম বন্ধ থাকবে এবং ঈদের পরের দিন থেকেই আবার নির্ধারিত সময়সূচী অনুযায়ী নিয়মিত চলাচল করবে মেট্রো রেল।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন