নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আমিরাতে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, শুক্রবার হতে পারে ঈদ

সংযুক্ত আরব আমিরাতে রমজানের শেষভাগের চাঁদ দৃশ্যমান হওয়ায় চলতি বছর রোজা ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। এ প্রেক্ষাপটে আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নজরবিডি ডেস্ক
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানী আবু ধাবিসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে চাঁদটি দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি হিজরি ১৪৪৭ সালের রমজানের ২৮তম দিনে সকাল প্রায় ৬টার দিকে চাঁদের একটি ছবি ধারণ করেন। এ তথ্য প্রকাশ করেছে Gulf News।   জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসেবে ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হতে পারে, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।   এদিকে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ (বুধবার) নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে পরদিন থেকে নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনাও কম বলে ধারণা করা হচ্ছে।   তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল ফিতরের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আমিরাতে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, শুক্রবার হতে পারে ঈদ

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
সংযুক্ত আরব আমিরাতে রমজানের শেষভাগের চাঁদ দৃশ্যমান হওয়ায় চলতি বছর রোজা ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। এ প্রেক্ষাপটে আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নজরবিডি ডেস্ক
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানী আবু ধাবিসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে চাঁদটি দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি হিজরি ১৪৪৭ সালের রমজানের ২৮তম দিনে সকাল প্রায় ৬টার দিকে চাঁদের একটি ছবি ধারণ করেন। এ তথ্য প্রকাশ করেছে Gulf News।   জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসেবে ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হতে পারে, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।   এদিকে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ (বুধবার) নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে পরদিন থেকে নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনাও কম বলে ধারণা করা হচ্ছে।   তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল ফিতরের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত