আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, এই জামাতে জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এ বছরের বিশেষ বৈশিষ্ট্য হলো—নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সচিবালয় থেকে কিছু বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে সব মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসতে হবে। সাথে কেবল জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনবোধে ছাতা আনা যাবে। কোনো প্রকার ব্যাগ বা বাড়তি বস্তু সাথে আনা নিষিদ্ধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন