আসন্ন ঈদুল ফিতরের ঘরমুখো মানুষের চাপে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার অংশে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী যানজটের খবর পাওয়া যায়নি; যাত্রীরা তুলনামূলক স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, গেন্ডা ও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে নবীনগর-চন্দ্রা সড়কের পলাশবাড়ী থেকে বাইপাইল এবং বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানবাহনের আধিক্যের কারণে ধীরগতি দেখা দিয়েছে।
যাত্রী ও চালকদের ভাষ্যমতে, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত আসতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। ইতিহাস পরিবহনের চালক ইসমাইল হোসেন জানান, পলাশবাড়ী ও চন্দ্রা এলাকায় গাড়ির গতি কম থাকলেও দীর্ঘ সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যেকোনো ধরনের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন