নজর বিডি

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ফিরছেন বাংলাদেশিরা, কাল শুরু হতে পারে প্রত্যাবাসন

যুদ্ধবিধ্বস্ত ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশ‌টি‌তে থাকা কয়েকশ বাংলাদেশিকে ফেরা‌নোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। কয়েকশ বাংলাদেশিকে ফিরিয়ে আনার এই বিশেষ কার্যক্রম সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শুরু হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুই শতাধিক বা তার কিছু বেশি বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

এই পুরো প্রক্রিয়া তদারকি করতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানে যাচ্ছেন। এছাড়া প্রত্যাবাসন কাজে সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাকুর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি বিবেচনায় যারা স্বেচ্ছায় ফিরতে চেয়েছেন, তাদের অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ফিরছেন বাংলাদেশিরা, কাল শুরু হতে পারে প্রত্যাবাসন

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
যুদ্ধবিধ্বস্ত ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশ‌টি‌তে থাকা কয়েকশ বাংলাদেশিকে ফেরা‌নোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। কয়েকশ বাংলাদেশিকে ফিরিয়ে আনার এই বিশেষ কার্যক্রম সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শুরু হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুই শতাধিক বা তার কিছু বেশি বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

এই পুরো প্রক্রিয়া তদারকি করতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানে যাচ্ছেন। এছাড়া প্রত্যাবাসন কাজে সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাকুর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি বিবেচনায় যারা স্বেচ্ছায় ফিরতে চেয়েছেন, তাদের অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত