নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, কোটালীপাড়ায় নিঃস্ব বিধবা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা-এ মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ে গেছে এক বিধবার বসতঘর। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কাঠ ও টিনের তৈরি ঘরটি মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায়।

স্পেশাল করসপন্ডেন্ট  - মো: ছিরু মিয়া

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে মাদক কেনার জন্য মা হেনয়ারা বেগমের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলেটি মাকে ঘর থেকে বের করে দেয় এবং পরে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়।   পাশের বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে ছুটে এলেও এরই মধ্যে পুরো ঘর পুড়ে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।   হেনয়ারা বেগম বলেন, ছেলে দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। প্রায়ই টাকা চাইত, না দিলে মারধর করত। ভয়ে অনেক সময় বাড়ির বাইরে থাকতে হতো। ওই রাতেও টাকা দিতে না পারায় তাকে জোর করে বের করে দিয়ে ঘরে আগুন দেওয়া হয়।   নিজের জীবনের দুঃখের কথা বলতে গিয়ে তিনি জানান, বড় ছেলে ওলিউল্লাহ কাজের উদ্দেশ্যে ভারতে গিয়ে প্রায় ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে বরিশালে সড়ক দুর্ঘটনায় স্বামী মারা গেছেন। এখন ছোট ছেলের এমন ঘটনায় তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন।   কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মাথা গোঁজার একমাত্র আশ্রয়টুকুও পুড়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় রয়েছেন।   প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল প্রায়ই মায়ের কাছে টাকা চাইত এবং না পেলে নির্যাতন করত। ওই রাতেও একই কারণে ঘরে আগুন দেওয়া হয়। তারা দ্রুত ছুটে এলেও আগুন নেভানোর আগেই সব শেষ হয়ে যায়।   এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, কোটালীপাড়ায় নিঃস্ব বিধবা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত