নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

ডুমুরিয়া ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়া ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বিকাল ৫টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ ‌মিলনাতনে ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়

সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন

খুলনার ডুমুরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ মিলনায়তনে এই মিলনমেলা সম্পন্ন হয়।

ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, "রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। মহানবী (সা.)-এর শিক্ষা অনুযায়ী এই মাস হলো সহমর্মিতার। আজকের এই ইফতার মাহফিল আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।"

বক্তারা আরও উল্লেখ করেন, "ধনী-দরিদ্র নির্বিশেষে এক কাতারে বসে ইফতার করা ইসলামের সাম্যের এক অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি ও সমাজজীবনে রমজানের ধৈর্য ও সততার শিক্ষা প্রতিফলিত হলে একটি শান্তিময় সমাজ গঠন সম্ভব।"

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জমাদারের সঞ্চালনায় ও সদস্য সচিব জি এম আবু মুসার সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ শহিদুল ইসলাম, অধ্যক্ষ, ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ। আব্দুল হাই, অধ্যক্ষ, বানিয়াখালী ডিগ্রি কলেজ। আব্দুল কাদের খান, বিশিষ্ট সাংবাদিক। মোঃ মাসুদ গোলদার, সহকারী অধ্যক্ষ ও সদস্য, ডুমুরিয়া ফাউন্ডেশন। শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক, ডুমুরিয়া প্রেসক্লাব। শিক্ষক আইয়ুব হুসাইন, আব্দুল ওয়াদুদ, জি এম নাজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আরিফুজ্জামান নয়ন ও শিক্ষক মনিরুজ্জামান। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়া ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত