নজর বিডি
প্রকাশ : শনিবার, ২১ মার্চ ২০২৬

মুকসুদপুর কেন্দ্রীয় ঈদগাহে বৃহৎ ঈদের জামাতে অংশ নিলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জের মুকসুদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ ঈদের জামাত। এতে অংশ নেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া
ঈদের সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ঈদগাহ ময়দান ভরে ওঠে। নির্ধারিত সময়ে জামাত অনুষ্ঠিত হলে সাধারণ মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন সংসদ সদস্য। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।   জামাতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি।   নামাজ শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।   ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুর কেন্দ্রীয় ঈদগাহে বৃহৎ ঈদের জামাতে অংশ নিলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image
গোপালগঞ্জের মুকসুদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ ঈদের জামাত। এতে অংশ নেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া
ঈদের সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ঈদগাহ ময়দান ভরে ওঠে। নির্ধারিত সময়ে জামাত অনুষ্ঠিত হলে সাধারণ মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন সংসদ সদস্য। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।   জামাতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি।   নামাজ শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।   ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত