নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ ২০২৬

গণহত্যা দিবসে মুকসুদপুরে স্মরণসভা, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান

গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   স্পেশাল করসপন্ডেন্টঃ মোঃ ছিরু মিয়া গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. নঈম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান এবং বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ফায়েক আলী মোল্লাসহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল কালরাতে সংঘটিত নির্মম গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গণহত্যা দিবসে মুকসুদপুরে স্মরণসভা, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   স্পেশাল করসপন্ডেন্টঃ মোঃ ছিরু মিয়া গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. নঈম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান এবং বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ফায়েক আলী মোল্লাসহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল কালরাতে সংঘটিত নির্মম গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত