গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও মুগ চাষে উৎসাহ দিতে বিনামূল্যে উন্নতমানের বীজ, রাসায়নিক সার এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি (এয়ার ফো মেশিন) বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম বলেন, কৃষিকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বৃদ্ধিতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় কৃষকদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের প্রণোদনা কৃষকদের নতুন করে চাষাবাদে উৎসাহিত করবে এবং পতিত জমি চাষের আওতায় আসবে। ফলে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন