ইরানে যুদ্ধ এবং তার জেরে জ্বালানির সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবায় কাটছাঁট এনেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম।
ভিয়েতনাম এয়ারলাইন্স
ইরানে যুদ্ধ এবং তার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবায় বড় ধরনের কাটছাঁট এনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম।
শুক্রবার (২৭ মার্চ) দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র 'এনহান দান'-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা 'ভিয়েতনাম এয়ারলাইন্স' অভ্যন্তরীণ ৭টি রুটে তাদের ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিমানে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম যদি ব্যারেলপ্রতি ১৬০ ডলার থেকে ২০০ ডলারে উন্নীত হয়, তবে তারা ১০ থেকে ২০ শতাংশ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখবে।
জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে অভ্যন্তরীণ ফ্লাইট ১২ থেকে ২৬ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইট ৪ থেকে ১৮ শতাংশ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি ভিয়েতনামের দুই বেসরকারি বিমান সংস্থা প্যাসিফিক এয়ারলাইন্স এবং ভিয়েতজেট এয়ারলাইন্সও ফ্লাইট কমাতে বাধ্য হয়েছে। আগামী এপ্রিল থেকে প্যাসিফিক এয়ারলাইন্স তাদের সক্ষমতার তুলনায় ৮ থেকে ১০ শতাংশ এবং ভিয়েতজেট এয়ারলাইন্স ১৮ শতাংশ ফ্লাইট পরিষেবা হ্রাস করার ঘোষণা দিয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন