ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় এই ইপিজেড স্থাপনের লক্ষে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
রোববার (২৯ মার্চ) বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া গত ২৪ মার্চ বেপজার নির্বাহী চেয়ারম্যানের কাছে তিনলাখপীর এলাকায় ইপিজেড স্থাপনের গুরুত্ব তুলে ধরে একটি প্রস্তাবনা পাঠান। তাঁর এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই বেপজা ইতিবাচক সাড়া দিয়েছে। কবীর আহমেদ ভূঁইয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানীর বড় ভাই।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, তিনলাখপীর এলাকাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। এখান থেকে আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া রেলওয়ে জংশন অত্যন্ত কাছে। সড়ক ও রেলপথের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় কাঁচামাল সংগ্রহ ও পণ্য পরিবহনের জন্য এটি একটি আদর্শ স্থান। এছাড়া এখানে সরকারের বিশাল আয়তনের খাস জমিও রয়েছে।
উদ্যোক্তা কবীর আহমেদ ভূঁইয়া বলেন “এখানে ইপিজেড হলে কসবা-আখাউড়া তথা পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। বেপজা আমার প্রস্তাবটি গ্রহণ করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি বাস্তবায়নের মাধ্যমে জেলাভিত্তিক ইপিজেড করার যে পরিকল্পনা সরকারের রয়েছে, তার শুভ সূচনা হবে।”
বেপজা জানিয়েছে, বিধি মোতাবেক এই প্রকল্প বাস্তবায়নের জন্য এখন প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন