নজর বিডি
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

কুমিল্লায় হামে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২১

হামে আক্রান্ত হয়ে কুমিল্লার তিন শিশু ঢাকায় মারা গেছে। হামে আক্রান্ত হয়ে জেলায় আরও ২১ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা

দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। হামে আক্রান্ত হয়ে কুমিল্লার তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলাজুড়ে আরও ২১ জন শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুদের মধ্যে একজন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার এবং বাকি দুজন তিতাস উপজেলার বাসিন্দা। তারা সবাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বলেন, "গত এক মাসে জেলায় ৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৮ জনের পজিটিভ এসেছে। আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্তদের বাড়িতে গিয়ে টিকার ব্যবস্থা করা হচ্ছে এবং আক্রান্তদের আইসোলেশনে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।"

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ জানান, গত ১২ দিনে ২৫ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ জন শিশু এই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা একটি বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুমিল্লায় হামে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২১

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত