রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
রাজধানীর কদমতলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আজ ৩১ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১০ সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও নাশকতা প্রতিরোধের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস দল কদমতলী থানাধীন ঢাকা মেস নতুন কলোনী (নতুন বাজার) এলাকায় অভিযান চালায়। জনৈক মোশারফ হোসেন বদ্দা’র শয়নকক্ষের পাশে একটি ছোট টিনের ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। ঘরের কাঁচা মেঝেতে তক্তার পাটাতনের ওপর রাখা একটি পুরাতন তোষকের নিচে অস্ত্রটি লুকানো ছিল।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড দমন এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা রক্ষায় র্যাবের এই ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন