টাঙ্গাইলের নাগরপুরে অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনা করায় চারটি ইটভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহায়তা করেন।
জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো আবিদ ব্রিকস ৩ লাখ টাকা। এসকেএস ব্রিকস ৫ লাখ টাকা। বুশরা ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা। রাবিয়া ব্রিকস ১ লাখ ৮০ হাজার টাকা।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব জানান, সরকারি অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করায় পরিবেশ ও নিয়ম রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন