নজর বিডি
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ইটভাটায় ৮০০ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় ৮০০ লিটার ডিজেল মজুতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল মজুতের দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত সোমবার দুপুরে উপজেলার জেভি ফিলিং স্টেশন থেকে ‘আশা অ্যান্ড তানিয়া’ নামের একটি ইটভাটা ৮০০ লিটার ডিজেল ক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার পর শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী ওই ইটভাটায় অভিযান চালান এবং ডিজেল ক্রয়ের সত্যতা পান।

নিয়মবহির্ভূতভাবে এককালীন বিপুল পরিমাণ জ্বালানি তেল বিক্রির দায়ে জেভি ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইটভাটা মালিককে ভবিষ্যতে এ ধরনের মজুতদারি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী জানান, সরকারি নিয়ম লঙ্ঘন করে একসঙ্গে ৮০০ লিটার ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঝিনাইদহে ইটভাটায় ৮০০ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় ৮০০ লিটার ডিজেল মজুতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল মজুতের দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত সোমবার দুপুরে উপজেলার জেভি ফিলিং স্টেশন থেকে ‘আশা অ্যান্ড তানিয়া’ নামের একটি ইটভাটা ৮০০ লিটার ডিজেল ক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার পর শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী ওই ইটভাটায় অভিযান চালান এবং ডিজেল ক্রয়ের সত্যতা পান।

নিয়মবহির্ভূতভাবে এককালীন বিপুল পরিমাণ জ্বালানি তেল বিক্রির দায়ে জেভি ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইটভাটা মালিককে ভবিষ্যতে এ ধরনের মজুতদারি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী জানান, সরকারি নিয়ম লঙ্ঘন করে একসঙ্গে ৮০০ লিটার ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত