নজর বিডি
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

স্বামীর কাজের চাপ কমাতে পাম্পে তেল নিতে লাইনে নারীরা

মাগুরার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে পেট্রোল, ডিজেল ও অকটেন। 

মাগুরা

মাগুরার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনের কারণে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পেট্রোল, ডিজেল ও অকটেন সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই পরিস্থিতিতে স্বামীদের কৃষিকাজে সহায়তা করতে এবং তাদের শ্রম লাঘব করতে তেলের পাম্পে লাইনে দাঁড়াচ্ছেন নারীরাও।

মঙ্গলবার (৩১ মার্চ) শহরের ভিটাসাইর এলাকার মা ফাতেমা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে কৃষক ও চালকদের পাশাপাশি অনেক নারীকেও লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে।

রোকসানা বেগম (কাটাখালি) বলেন কোলে সন্তান নিয়ে লাইনে দাঁড়িয়ে তিনি জানান, তার স্বামী একজন কৃষক। তেল নিতে পুরো দিন চলে যাওয়ায় কৃষিকাজে ব্যাঘাত ঘটে, তাই স্বামীর সুবিধার্থেই তিনি নিজে এসেছেন।

তিনি জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। তাই সংসারের চাকা সচল রাখতে তিনি নিজেই পাম্পে এসেছেন।

জ্বালানি তেলের সরবরাহ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। মা ফাতেমা ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, নারী গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষায় না রেখে দ্রুত তেল সরবরাহের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

মাগুরার জেলা প্রশাসক আবদুল আল মাহমুদ জানান, জেলায় জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। জেলার ১৪টি পেট্রোল পাম্পেই প্রশাসনের নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

বিশেষ করে বোরো মৌসুমে ধান আবাদে সেচযন্ত্র সচল রাখতে কৃষকদের ভিড় সবচেয়ে বেশি দেখা গেছে। কৃষি কার্যক্রম সচল রাখতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্বামীর কাজের চাপ কমাতে পাম্পে তেল নিতে লাইনে নারীরা

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত