নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান

৫০ দোকানকে সতর্ক, জরিমানা আদায় ২৭ হাজার টাকা

রাজধানীর গুলশান এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন, প্রশাসন ও ট্রাফিক বিভাগ।

স্থায়ী দোকানের অতিরিক্ত অংশ অপসারণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং গুলশান ট্রাফিক বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয়। এছাড়া বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। এ স্থান দখল করে অবৈধভাবে দোকান স্থাপন করার মাধ্যমে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

জনস্বার্থে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

৫০ দোকানকে সতর্ক, জরিমানা আদায় ২৭ হাজার টাকা

রাজধানীর গুলশান এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন, প্রশাসন ও ট্রাফিক বিভাগ।

স্থায়ী দোকানের অতিরিক্ত অংশ অপসারণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং গুলশান ট্রাফিক বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয়। এছাড়া বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। এ স্থান দখল করে অবৈধভাবে দোকান স্থাপন করার মাধ্যমে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

জনস্বার্থে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত