ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই কমিটির ঘোষণা দেন।
ডেপুটি স্পিকার পদাধিকারবলে এই কমিটির সভাপতিত্ব করবেন। ১০ সদস্যের এই কমিটিতে রয়েছেন— আশরাফ উদ্দিন নিজান, ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মো. নাজিবুর রহমান এবং আখতার হোসেন।
জাতীয় সংসদ লাইব্রেরির উন্নয়ন, নতুন বই সংগ্রহ এবং সংসদ সদস্যদের গবেষণায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই কমিটির ঘোষণা দেন।
ডেপুটি স্পিকার পদাধিকারবলে এই কমিটির সভাপতিত্ব করবেন। ১০ সদস্যের এই কমিটিতে রয়েছেন— আশরাফ উদ্দিন নিজান, ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মো. নাজিবুর রহমান এবং আখতার হোসেন।
জাতীয় সংসদ লাইব্রেরির উন্নয়ন, নতুন বই সংগ্রহ এবং সংসদ সদস্যদের গবেষণায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

আপনার মতামত লিখুন