টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে তাকে আটক করা হয়। রিহান ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।
ভুক্তভোগী ধান ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বাজারে পাকা শেডে ধান রাখার কারণে রিহান তাকে ভয় দেখিয়ে ছবি তোলে এবং টাকা দাবি করে। এর আগে তিনি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দিয়েছেন। বৃহস্পতিবার আবারও টাকা দাবি করলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে।
মির্জাপুর থানার এএসআই সাদেকুর রহমান জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন