জানা গেছে, সুকোমল চন্দ্র দেবনাথ এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ও জটিল মামলার রহস্য উদঘাটনে সক্ষম হন। তার পেশাদারিত্ব, সততা এবং কর্মদক্ষতা সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রশংসিত হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, নাচোল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং থানাকে জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে নাচোল থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশ পাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন