মাদারীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—সোবহান চৌকিদার এবং তার দুই ভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার। অভিযুক্ত সোহেল চৌকিদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যাবাগিস এলাকার সোবহান চৌকিদারের সঙ্গে সোহেল চৌকিদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যায় সোহেল তার সহযোগীদের নিয়ে সোবাহানের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় তাকে বাঁচাতে দুই ভাই এগিয়ে এলে হামলাকারীরা তিনজনকেই কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের প্রথমে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন