নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে ৪ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। 

রক্তক্ষয়ী সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন এবং বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজনের বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরাবাদে এলে তাকে মারধর করা হয়—এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়।

সংঘর্ষে মনসুরাবাদ গ্রামের ১০ জন এবং বাকি তিন গ্রামের ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন বাজারের ৪-৫টি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটক করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে ৪ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। 

রক্তক্ষয়ী সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন এবং বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজনের বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরাবাদে এলে তাকে মারধর করা হয়—এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়।

সংঘর্ষে মনসুরাবাদ গ্রামের ১০ জন এবং বাকি তিন গ্রামের ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন বাজারের ৪-৫টি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটক করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত